• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জীবনের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2019   Thursday

‘‘অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবা’’ এই শ্লোগকে সামনে রেখে ব্লাড ডোনেট সংগঠন জীবন’র উদ্যোগে রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের রুপনগর এলাকায় পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সাধারণ জীবনধারায় ফিরাতে ব্লাড ডোনেট সংগঠন জীবন’র উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয় সংগঠনটির ৩০জন স্বেচ্ছাসেবী।

 

কর্মসূচীতে মাসিক সম্পর্কে সচেতনতা, মাসিককালীন স্বাস্থ্যের পরিচর্যা, স্যানিটারী ন্যাপকিন ব্যাবহারের গুরুত্ব ও প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। ১৩টি পরিবারের মাঝে বিতরণ করা হয় স্বাস্থ্যকর স্যানিটারী ন্যাপকিন।

 

এসময় ব্লাড ডোনেট সংগঠন জীবন’র সাধারণ সম্পাদক সাজিদ-বিন-মিকি বলেন, মূলত স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে বৈষম্য দূরীকরণে এটি একটি প্রচেষ্টা মাত্র। দুইটি দলে বিভক্ত হয়ে স্বাস্থ্য ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় সাধারণ জনগণের মাঝে। পশ্চাৎপদ এই জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব বিশেষ করে তাদের অভ্যাসগত পরিবর্তন আনতে সুদূরপ্রসারী পরিকল্পনার গুরুত্ব উপলব্ধি করি আমরা স্বেচ্ছাসেবীরা। ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কর্মকান্ডের মাধ্যমে সমাজের অসংগতি ও বৈষম্য দূরীকরণে স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা তথ্য অফিসের কর্মকর্তা নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, বিশিষ্ট চারুশিল্পী ও রংধনু আর্ট একাডেমীর প্রিন্সিপাল মোঃ ইব্রাহীমপ্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

কর্মসূচি শেষে, স্বেচ্ছাসেবীদের সনদপত্র বিতরণ করা হয় এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় দুইজন স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

প্রসঙ্গত: জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়ে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ