• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূতি উপলক্ষে জেএসএসের গণসমাবেশ
দ্রুত চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নিন-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019   Monday

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গণসমাবেশে বক্তারা দীর্ঘ ২২ বছরেও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে  অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় পার্বত্যবাসীকে সাথে নিয়ে কঠোর থেকে কঠোরোতর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

 

জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা শ্যামরতন চাকমার সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ উষাতন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কমিউনিষ্ট পার্টির চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক আশোক সাহা, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা অরুন ত্রিপুরা। স্বাগত বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার নেতা নিকোলাই পাংখোয়া।

 

অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ উষাতন তালুকদার বলেন, প্রতি বছর ২ডিসেম্বর আসলে আমরা সমাবেশ করে চুক্তির বর্ষপূর্তি পালন করি। সেখানে অনেক কথাবলি চুক্তি বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত প্রকাশ করে থাকি। সরকারের পক্ষে থেকে চুক্তির অধিকাংশ বাস্তবায়ন হয়েছে। আমরা বলি চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি।  চুক্তি কতটুকু বাস্তবায়িত হয়েছে সবাইয়ের জানা রয়েছে। আমরা কেউই বোকা নয়।

 

তিনি পার্বত্য চুক্তির দৃশ্যমান বিষয়ের বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীে প্রতি আহ্বান জানিয়ে আরো  বলেন, পার্বত্য চুক্তির  মৌলিক বিষয়ের মধ্যে সাধারন প্রশাসন,আইন-শৃংখলা,পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা,বন ও পরিবেশ বিষয়ে আমরা দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। এই বিজয়ের মাসে যেন প্রধানমন্ত্রী মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের উদ্যোগ নেন।

 

তিনি বলেন,   আঞ্চলিক দলগুলোর ভূল দ্রুতি ছিল না তা নয়, আমাদেরও ভূল দ্রুতি রয়েছে। কিন্তু বড় ধরনের দায় সরকারকে স্বীকার করে নিতে হবে। সরকার এর দায় এড়াতে পারে না। এখানে প্রধানমন্ত্রীর কান ভারী করা হচ্ছে। এ পার্বত্যাঞ্চলে যা কিছু ঘটছে সব কিছুই নখ দর্পনের প্রধানমন্ত্রীর রয়েছে বলে আমার মনে হয় না।  প্রধানমন্ত্রী অথ্যন্ত পরিশ্রমী দেশের জনগনের জন্য উনি সময় ব্যয় করে থাকেন।

 

অবিলম্বে চুক্তি বাস্তবায়নে সরকারকে কালক্ষেপন না করে দ্রুত চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবী জানিয়ে  তিনি বলেন, আমাদের কাছে ভিক্ষা নায় অনুকম্পা নয় এটা অধিকার। চুক্তি করা হয়েছে সরকারের অঙ্গিকার। তারা যদি মনে করে থাকেন এমনি করে সময় পাড় করে দেবেন তা হবে না। এতে কিভাবে অধিকার আদায় করে নিতে হয় তা পার্বত্যবাসীর ভালোভাবে জানা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ