• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ব্লাষ্টের উদ্যোগে তাজরিন ট্রাজেডির ৭ বছর পুর্তি উপলক্ষে বিদ্যালয়ে এক মিনিট নীরবতা পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2019   Monday

শ্রমিক নিরাপত্তা ফোরামের সাথে একাত্ম প্রকাশ ও সাভারে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে রাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এক মিনিট নীরবতা পালনের করে শ্রদ্ধা জানিয়েছে। রোববার জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের মাউরুম আইডিয়াল স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীরা স্মরণ করেন। 

 

উল্লেখ্য, ২০১২ সালের ২৪শে নভেম্বর তারিখ ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়ার নিশ্চিন্তাপুরে অবস্থিত তোবা গ্রুপের মালিকানাধীন তাজরিন ফ্যাশন গার্মেন্টস এ ভয়াবহ অগ্নিকান্ডের ফলে অন্তত ১১২ জন শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। তাজরিন অগ্নিকান্ডের প্রেক্ষিতে ২০১২ সালে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বেলা এবং আইন ও সালিস কেন্দ্র (আসক) কর্তৃক (রীট পিটিশন নং-১৫৬৯৩/২০১২) উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এছাড়াও ২০১৩ সালে তিনজন নৃতত্ত্ববিদ আরো একটি রীট পিটিশন (রীট পিটিশন নং-৪৪৬৭/২০১৩) উচ্চ আদালতে দায়ের করেন। বর্তমানে মামলা দুটি শুনানীর জন্য উচ্চ আদালতে অপেক্ষমান রয়েছে।

 

তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকান্ডে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিট উদ্যোগে জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের মাউরুম আইডিয়াল স্কুলে উপস্থিত শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের স্টাফ লইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ সচিব চাকমা এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ