• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটির তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2019   Friday

রাঙামাটি শহরের তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের নবগঠিত ১৭ সদস্যের পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

 

রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা শ্রী মধুসুধন ভট্টাচার্য নব-নির্বাচিত ১৭ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিত সদস্যরা সকলে নিজ নিজ শপথ বাক্য পাঠ করে আগামী তিন বছরের জন্য রক্ষা কালী মন্দিরের পরিচালনা পরিষদের দায়িত্বভার গ্রহন করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে রক্ষাকালী মন্দিরের পুরোহিত শ্রী রণধীর চক্রবর্তী, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, রাঙ্গামাটি জেলা জজ কোর্টের এডভোকেট দুলাল কান্তি সরকার, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর পুলক দে, রাঙামাটি পৌরসভার মহিলা কাউন্সিলর রূপসী দাশ গুপ্তা, রাঙামাটি পৌরসভার কর্মকর্তা শ্রী মিহির দেব শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

নব-নির্বাচিত কমিটিতে সভাপতি শ্রী আশীষ কুমার দে, সাধারণ সম্পাদক শ্রী পঙ্খজ মল্লিক ও কোষাধ্যক্ষ শ্রী অরূপ মুৎসুদ্দীসহ ১৭ সদস্য মন্দিরে অভিষেক অনুষ্ঠানে শপথ নেন।

 

আগামী তিন বছরের জন্য রক্ষা কালী মন্দিরের নব-গঠিত ১৭ সদস্যের মধ্যে অন্যান্যরা হলেন, শ্রী শ্যামল মিত্র-সহ সভাপতি, শ্রী রতন কুমার দে- সহ সাধারণ সম্পাদক, শ্রী খোকন কুমার দে-দপ্তর সম্পাদক, শ্রী চানু নন্দী-দৈনন্দিন পূজা সম্পাদক ও তত্বাবধায়ক, শ্রী মিঠু কুমার দে- প্রচার ও প্রকাশনা সম্পাদক, শ্রী স্বরূপ ধর -সাংস্কৃতিক সম্পাদক, শ্রী পুলক চক্রবর্তী-সদস্য, শ্রী রাজীব দাশ-সদস্য, শ্রী ত্রিদীপ ঘোষ-সদস্য, শ্রী চাঁদ ত্রিপুরা-সদস্য, শ্রী রিপন দাশ-সদস্য, শ্রী রাজন নন্দী-সদস্য, শ্রীমতি কৃষ্ণা রানী দে- মহিলা সদস্য ও শ্রীমতি দিপালী ত্রিপুরা- মহিলা সদস্য।

 

উল্লেখ্য রাঙামাটি শহরের তবলছড়ি ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৭ নভেম্বর  শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে আগামী তিন বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ