• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে রাঙামাটি সরকারী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2019   Monday

রাঙামাটিতে কলেজ শিক্ষার্থী এশিচিং মারমাকে হত্যার ঘটনায় অভিযক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে সোমবার মানববন্ধন করেছে রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।


সকালের দিকে কলেজের সম্মুখে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপর ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ার কবির, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলামসহ সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা অভিলম্বে ঘাতক ট্রাক ড্রাইভারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


উল্লেখ্য, গেল রোববার সকাল সাড়ে দশটার সময় রাঙামাটি চট্টগ্রাম সড়কের রানীর হাট থেকে সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২-৮০২৭) ৫ জন যাত্রী নিয়ে রাঙামাটি শহরে যাওয়ার সময় ঘাগড়ার কলা বাগান এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে নামতে থাকা দ্রুতগতির একটি ট্রাক(চট্টমেট্রো-ট-১১-৮১৮৪) উক্ত সিএনজিকে ধাক্কা দেয়। এতে ভেতরে থাকা অটোযাত্রী রাঙামাটি কলেজের শিক্ষার্থী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনার এক শিশুসহ আরো চারজন আহত হয়েছেন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কলাবাগান এলাকার নীচু রাস্তায় ব্রেক ফেল করে রাঙামাটিমুখী যাত্রীবাহি সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক রমজান পলাতক রয়েছে। ট্রাক চালকের বাড়ি রানীরহাট এলাকায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ