• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলে কৃষক-কৃষাণীদের মাঝে সার ও কৃষি উপকরণ বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2019   Tuesday

বরকলে  মঙ্গলবার ২০১৯-২০ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতাধীন কৃষক-কৃষাণীদের মাঝে ভুট্টার বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।  

 

বরকলে কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের উদ্যোগে  উপজেলা পরিষদের প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।   

      

এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন অাইমাাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত চৌধুরী উপ-সহকারী কৃষি সম্প্রসারণ সুকুমার তালুকদার উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইতি চাকমা , উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  অনুপ কুমার দত্ত,  উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তরা চাকমা, সুনিতা চাকমা ও এলি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

অতিথিরা উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে সুবলং ইউনিয়নে ২০ জন বরকল ইউনিয়নে ২০ জন অাইমাছড়া ইউনিয়নে ২০ জন ভূষণছড়া ইউনিয়নে ২৫ জন ও বড় হরিণা ইউনিয়নে ১৫ জন সর্বমোট ১শ জন কৃষকদের মাঝে  ভূট্টার বীজ ও সার বিতরণ করা হয়। তারমধ্যে প্রতি কৃষককে ভুট্টার বীজ ২কেজি এমওপি সার ১০কেজি ও ডিএপি সার ২০ কেজি করে সর্বমোট ভূট্টার বীজ ২শ কেজি এমওপি সার ১হাজার কেজি ও ডিএপি সার ২হাজার কেজি  বিতরণ করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.        

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ