• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে এমএন লারমা’র মৃত্যুবার্ষিকী পালন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2019   Sunday

 

 

 

পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ তথা নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় রক্ষণশীল, পরনির্ভরশীল ও সামন্ত নেতৃত্বের বিরোধিতা করে সাহসী ভূমিকা রেখে ছিলেন সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতি (জেএসএস)র প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমা(এমএন লারমা)।


রোববার জুরাছড়ি উপজেলায় জনসংহতি সমিতির উদ্যোগে সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতি (জেএসএস)র প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা একথা বলেন।


সকালে এ উপলক্ষে আট শতাধীক পাহাড়ী নারী-পুরুষের অংশগ্রহণে উপজেলা মিনি মাঠ থেকে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরি থানা সংলগ্ন সড়ক, যক্ষা বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ কার্যালয়ের ফটকে এসে শেষ হয়। মিনি মাঠে অস্থায়ী বেদীতে মানবেন্দ্র নারায়ন লারমাকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ‘‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন সহ জুম্ম জাতির অস্তিত্ব সুরক্ষায় এগিয়ে আসুন’’  প্রতিপাদ্যকে সামনে রেখে স্মরণ সভায় অনুষ্ঠিত হয়।


স্মরণ সভায় উপজেলা জনসংহতি সমিতির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক  ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা শাখার ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক রনজিৎ কুমার দেওয়ান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা উপস্থিত ছিলেন। শোক সভায় বক্তব্য রাখেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান, ইমন চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ