• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে প্রথাগত নারী নেতৃত্বের ‘সংবেদনশীলতা ও সচেতনতা’ শীর্ষক কর্মশালায়
নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2019   Monday

রোববার খাগড়াছড়িতে প্রথাগত নারী নেতৃত্বের ‘সংবেদনশীলতা ও সচেতনতা’ শীর্ষক কর্মশালায় নারীদের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বক্তারা।

 

খাগড়াছড়ি জেলা সদর মিলনপুরস্থ গাইরিং হোটেল সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্ক এর সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা।


প্রধান অতিথি বলেন, নারীদের নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীদের সমাজের একজন সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। নারীদের শুধু নারী হিসেবে মূল্যায়ন না করে একজন মা, একজন বোন হিসেবে দেখতে হবে। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম নারীদের অগ্রাধিকার অপরিসীম। নারীরা এগিয়ে গেলে দেশ, সমাজ ও জাতি এগিয়ে যাবে।


এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও পার্বত্য চট্টগ্রাম উইমেন রির্সোস নেটওয়ার্ক এর প্রতিনিধি মিজ শেফালিকা ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশন এর সভাপতি রনিক ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক সান্তনা খীসা প্রমূখ।


কর্মশালায় এ সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৪জন কার্বারী-হেডম্যান (নারী কার্বারী-হেডম্যানসহ) অংশগ্রহণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ