• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে রেড ক্রিসেন্টের কার্যক্রম নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2019   Monday

সোমবার রাঙামাটিতে রেড ক্রিসেন্টের কার্যক্রম নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

মানব ও প্রকৃতসৃষ্ট সকল দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা পরিষদ সভা কক্ষে রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ আব্দুল হালিম,  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংগ্রহণ করে।

 

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট বিশে^র কাছে এখন রোল মডেল। দূর্যোগপূর্ণ এলাকায় শান্তি বিরাজ করার জন্য রেড ক্রিসেন্ট সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি সকল ধরনের দূর্যোগপূর্ণ সময়ে রেড ক্রিসেন্টের পাশাপাশি সকল সেক্টরের জনগনকে দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, বিভিন্ন দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকেরা। এর প্রতিফলন ২০১৭ সালে রাঙ্গামাটিতে ভুমিধ্বসে দেখতে পাই। তিনি বলেন, রাঙ্গামাটিতে ২০১৭ সালের ভুমিধ্বসের সেই ভয়াল দিন এখনো অনেককে কাঁদায়। ঘরবাড়ী ধ্বংস হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যু যেন এক অস্বাভাবিক পরিস্থিতি। এ পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট, প্রশাসন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থদের সেবায় এগিয়ে এসেছিলো বলেই ক্ষতিগ্রস্থরা উঠে এসেছে। তিনি বলেন, দূর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহৃত রাখতে হবে। আগামী কিছু দিনের মধ্যে জেলায় ব্ল্যাড ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে বলে সভায় উল্লেখ করেন। মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কাজের যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের পড়ালেখার পাশাপাশি রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান চেয়ারম্যান। 

 

বৈঠকে উন্মুক্ত আলোচনায় উপস্থিত বক্তরা বলেন, জেলার দূর্গম ও প্রান্তিক এলাকার মানুষ এখনো অসচেতন। প্রাকৃতিক  বা মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলা ও পূর্ব এবং পরবর্তী প্রস্তুতির বিষয়ে তারা অজ্ঞ। এ ধরনের সভা সেমিনার শহরের পাশাপাশি প্রত্যান্ত অঞ্চলে করা গেলে মানুষ অনেকটা সচেতন হবে। বক্তরা বলেন, পার্বত্য এ জেলার বেশীরভাগ উপজেলায় নদীকেন্দ্রিক, তাই যোগাযোগ বা দূর্যোগে যাওয়া আসার জন্য রেড ক্রিসেন্টের যানবাহনের কোন ব্যাবস্থা নেই। পাশাপাশি রেড ক্রিসেন্টের নেই কোন নিজস্ব এম্বুলেন্স ব্যবস্থা। প্রধান কার্যারয় থেকে এ যানবাহনগুলো প্রদান করা হলে  রেড ক্রিসেন্টের কার্যক্রমগুলো আরো গতিশীল হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ