• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনীতি আওয়ামীলীগের মূলনীতি-সন্তোষ কুমার চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2019   Tuesday

সুশৃঙ্খল রাজনীতিই আওয়ামীলীগের নীতি। নেতৃত্বের প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ত্যাগী ও মেধাবী নেতাকর্মীরা দলের হাল ধরবে। দলকে সঠিক পথে পরিচালনা করবে। বাংলাদেশ আওয়ামীগের অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র পরিণত করবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। দেশ এগিয়ে যাচ্ছে প্রবৃদ্ধি বেড়ে চলেছে।

 

তাই আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। এক সময় লংগদুতে আওয়ামীগ করার মানুষ পাওয়া যেত না।  আমাদের জননেতা দীপংকর তালুকদার এই এলাকার মানুষকে বুঝাতে সক্ষম হয়েছেন যে আওয়ামীলীগ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দল। এ দল দেশের মানুষের জন্য কাজ করে।

 

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগ  ৩ নং গুলশাখালী ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা এ কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।

 

এ সময় আরো বক্তব্য রাখেন লংগদু উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কামাল। এর আগে দুপুরে  গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনর কর্মসুচি শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জোতির্ময় চাকমা। সম্মেলনে লংগদু উপজেলা ও গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেলে ত্রিবার্ষিক কাউন্সিলে শফিকুল ইসলাম সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ