• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2019   Monday

রাঙামাটির বরকলে উপজেলা মহিলা বিষয়ক  অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক( আই,জি,এ) প্রশিক্ষণ প্রকল্প এর আওতায়  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক  বিতরণ অনুষ্ঠানে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের নগদ অর্থ প্রদান ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা ও রাঙ্গামাটি জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম।     

                 

এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা, বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা, সেলাই ট্রেডের প্রশিক্ষক সুচিতা চাকমা সহ কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। 

 

অালোচনা সভা শেষে টেইলারিংও বিউটিফিকেশন ট্রেডের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও  নগদ অর্থ ৬ হাজার টাকা (ভাতার চেকের পরিবর্তে) করে প্রদান করা হয়।   

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন- প্রশিক্ষণ নেওয়া বড় কথা নয়,প্রশিক্ষণকে কাজে লাগানো বড় কথা। অপরপক্ষে, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রশিক্ষণের গুরুত্ব অনেক বলে তিনি  মন্তব্য করেন। 

 

তিনি অারো বলেন  প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা যথাযথভাবে অর্জন করতে পারলে অপরাধ প্রবণতা কমিয়ে অানা যাবে বলে তিনি মত প্রকাশ করেন। তাই তিনি ব্যাখ্যা করে বলেন,  অভ্যন্তরীণ ভিত্তি না থাকলে বাহ্যিক স্বত্ব দিয়ে কাজ হয় না।সেইজন্য  জীবনে বেঁচে থেকে নিজ যোগ্যতার পরিচয় দেখিয়ে যাওয়া শ্রেয় বলে বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন - উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য অায়বর্ধক( অাই,জি,এ) প্রশিক্ষণ প্রকল্পের অাওতায় নারীদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ