• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলে জাতীয় শিশু কন্যা দিবস পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2019   Monday

কন্যা শিশুর অগ্রযা,  দেশের জন্য নতুন মাত্রা- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে  বরকলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রেলী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। এসময় বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা,  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা মংলাতুন রাখাইন, প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সাথৈায়াই মারমা  ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা সহ   অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে রেলী বের করা হয় এবং রেলী শেষে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, পুরুষ শাসিত সমাজে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নারীরা অনেকটা অগ্রসর। অাজকের শিশু অাগামী দিনের ভবিষ্যৎ। তাদের পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।অার পারিবারিক শিক্ষা থাকলে নারী নির্যাতন  ও ধর্ষণ কমিয়ে অাসবে। পুরুষ শাসিত সমাজে নারীদের মাথা তুলে দাঁড়াতে অারো চিন্তাশীল ও সচেতন হতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ