• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কর্মশালায় দীপংকর তালুকদার এমপি
২১ বছর পর পার্বত্য চুক্তি স্বাক্ষরকারীরা আঞ্চলিক পরিষদের আইন প্রণয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2019   Sunday

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২১ বছর পর চুক্তি স্বাক্ষরকারী একটি পক্ষ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আইন প্রণয়নের ক্ষমতা নেই ও চুক্তিতে আদিবাসী শব্দ লেখা নিয়ে নানান রকম বিভ্রান্তি ছড়াচ্ছে।

 

পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি আরো  বলেন চুক্তি স্বাক্ষরের সময়  চুক্তি স্বাক্ষরকারী পক্ষটি তখন দেখে শুনে চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আদিবাসী শব্দটি সেই সময়ে চুক্তিতে লেখেননি কেন?। এখন কেন চুক্তি স্বাক্ষরের দীর্ঘ ২১ বছর পর  এসব দাবী  উত্থাপিত হচ্ছে। তাই এসব দাবীর পেছনে রয়েছে একটি ষড়যন্ত্র রয়েছে

 

রোববার রাঙামাটিতে হিন্দু ধর্ম কল্যান ট্রাস্ট এর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা পর্যায়ের কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের সাংসদ  দীপংকর তালুকদার এসব কথা বলেন।

 

রাঙামাটি পিটিআই হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু ধর্ম কল্যান ট্রাস্ট এর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচারক রঞ্জিত কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ,রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দীন, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি পিটিআইয়ের সুপারেটেন্ট মোহাম্মদ সারোয়ার হোসেন, রাঙামাটি জন্মাষ্টমী উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত প্রমুখ।

 

পরে রাঙামাটি জেলার মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, অভিভাবক এবং রাঙামাটির সনাতন সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, অস্ত্রধারীরা সেনা বাহিনী,বিজিবি ও পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে। কয়েক মাস আগেও রাজস্থলী উপজেলায় অস্ত্রধারীরা গুলিকে করে এক সেনা সদস্যকে হত্যা করেছে। অস্ত্রধারীরা চাইছে এসব কর্মকান্ড করে এখানে বিশৃংখলা সৃষ্টি হয়। যাতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা জগনের উপর  চাপিয়ে পড়ে এবং নির্বিচারে গ্রেফতার করে। কিন্তু  সরকার ও আইন শৃংখলা বাহিনী অত্যন্ত  ধৈর্য্য ও সর্তকতার সাথে কাজ করছে যাচ্ছে অবৈধ অস্ত্রধারী ও চাদাঁবাজদের ধরতে। যাতে নিরাপরাধ মানুষ কষ্ট না পায় ও  গ্রেফতার না হয়।  

 

তিনি আগামী প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের মধ্যে একটি সুশৃঙ্খল জাতি হিসাবে গড়ে তুলতে হিন্দু ধর্মীয় গণশিক্ষার শিক্ষকদের প্রতি আহবান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ