• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের সমন্বয় সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2019   Wednesday

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব। এই উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কেউ যদি পূজা চলাকালীন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তাঁরা করে, আইন শৃংখলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে এবং এবিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করা হবে।

 

বুধবার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এসব কথা বলেন। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ  মফিজুল হক বলেন, পুজা মন্ডপে কেউ মাদক সেবন করে প্রবেশ করলে, আইন শৃংখলা বাহিনী আইনগত ব্যবস্থা নিবেন। আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে এই পূজা সম্পাদন করতে চাই। সমন্বয় সভায় কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সকল সম্প্রদায়কে সাথে নিয়ে আমরা সনাতন ধর্মালম্বীদের এই দূর্গোৎসব সম্পন্ন করবো। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আলম, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য, সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য্য, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ উপজেলার প্রতিটি মন্দিরের প্রতিনিধি, বিজিবি, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্ল্যেখ, এবছর কাপ্তাই উপজেলায় ৭ টি মন্দিরে শারদীয়া দূর্গোৎসব উদযাপিত হবে। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি বিজিবির টহল দল থাকবে বলে জানান ইউএনও।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ