• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মহালছড়িতে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2019   Monday

সোমবার  খাগড়াছড়ির মহালছড়িতে জেলা তথ্য অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ”, শীর্ষক প্যাকেজ প্রচার কার্যক্রমের আওয়তায় আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী মজুমদার, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপিকা খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকিরসহ স্থানীয় গন্যমান্য বর্গগণ উপস্থিত ছিলেন। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা বড়ূয়া।

 

আলোচনা সভায় প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সারাদেশে ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে উন্নত রাস্ট্র ও জাতি গঠন, প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যেগ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, মাদক, সন্ত্রাস, ধ্বংসাত্বক ও নাশকতা, গুজব ও জঙ্গিবাদ,  সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার সম্পর্কে গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি আরো বলেন, বর্তমান সরকারের সারা দেশের মতো মহালছড়িতেও ধারাবাহিক উন্নয়নের সাথে সাথে বৃদ্ধ ভাতা, মাতৃত্ব ভাতা, গর্ভকালীন ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের জন্য গৃহ নির্মান প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন।  বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ