• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2019   Sunday

বিলাইছড়ি উপজেলায় সোমবার  নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা, ইপিআইসহ সাধারণ স্বাস্থ্যশিক্ষা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা শিল্পকলা একাডেমীতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা পরিষদ। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা, জাইকার উপজেলা ডেভেল্পমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা ও যায়যায়দিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি পুষ্প মোহন চাকমা। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

 

বক্তারা বলেন, স্বাস্থসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকারের সহযোগীতায় জাইকা কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, মাতৃত্বকালীন যদি  গর্ভবতী মায়ের যথাযথভাবে সেবা যত্ন করা নাহয় তাহলে সুস্থভাবে সন্তান জন্ম দেয়া সম্ভব নয়। এবং অনিরাপদ সন্তান জন্মদানের কারণে হয়তো মা ও শিশুর যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ