• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ফুলে ফুলে সমাহিত হলেন একুশে পদক প্রাপ্ত মংছেনচীং মংছিনু

Published: 08 Sep 2019   Sunday

ফুলে ফুলে সামহিত হলেন খাগড়াছড়ি জেলার মহালছড়ি’র একুশে পদকপ্রাপ্ত গবেষক ও সাহিত্যিক মংছেনচীং মংছিনু। রোববার বিকেল তিনটার সময় তাঁকে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়।

 

উল্লেখ্য, বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর ৭ সেপ্টেম্বর শনিবার রাংগামাটির তবলছড়ির নিজ মেয়ের ভাড়া বাসায় সকাল ১১টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুপর তাকে মহালছড়ি নিজ বাড়ীতে আনা হয়। তিনি ফুসফুসের রোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর স্ত্রী শোভা রাণী ত্রিপুরাও একাধারে শিক্ষিকা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৭ সালে বেগম রোকেয়া পুরষ্কার প্রাপ্ত হন।

 

একুশে পদকপ্রাপ্ত গবেষক ও সাহিত্যিক মংছেনচীং মংছিনকে রোববার বিকেল তিনটার সময় তাঁকে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়। এ সময় তাঁর পরিবারের লোকজনসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন। 

 

এর আগে সকালে প্রয়াতের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র পক্ষে পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর পক্ষে পরিষদের জন সংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরী, ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর উপপরিচালক জিতেন চাকমা, দৈনিক গিরিদর্পণ-এর পক্ষে সাংবাদিক প্রদীপ চৌধুরী ও সমির মল্লিকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

 

পারিবারিক সুত্রে জানা গেছে, মংছেনচীং মংছিনু কক্সবাজার জেলায় রাখাইন পাড়ায় ১৯৬১ সালে জন্মগ্রহন করেন। মৃত্যুকালে সময় তাঁর বয়স ৫৮ বছর। তিনি ২০১৬ সালে সাহিত্যে নিয়ে গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। পার্বত্যাঞ্চলের একমাত্র একুশে পদক প্রাপ্ত ব্যক্তি ছিলেন তিনি। এছাড়া ও তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অসংখ্য পুরষ্কার পান।

 

প্রয়াতের  স্ত্রী বেগম রোকেয়া পদক পাওয়া শোভা রানী ত্রিপুরা ও তার কন্যা প্রিয়াংকা পুতুল বলেন তাঁর এখনো অসংখ্য পান্ডু লিপি আছে। সেগুলো যদি সরকার প্রকাশের ব্যবস্থা করে দেয় তাহলে মংছেনছীনুর আত্মার শান্তি পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ