• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাড়ি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2019   Friday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় সন্ত্রাসীরা বাড়ীর মালিকের কাছ থেকে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দোতলা বিল্ডিং বাড়ি দখল করে নেওয়ার অভিযোগে শুক্রবার সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী একটি পরিবার।


স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে আঞ্জুমান আরার ছোট ছেলে আরিফসহ নিকটাত্মীয়-স্জন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে বলা হয়, লংগদু থেকে আসা জনৈক শাহজাহান নামের এক ব্যক্তি ও তার লোকজন গেল বুধবার দিনে-দুপুরে হামলা চালিয়ে শহরের উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকার বাসিন্দা আঞ্জুমান আরা বেগমের দোতলা বাড়িটি দখলে নিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে বাড়িটির বৈধ মালিক ও তার স্কুল পড়ুয়া কন্যাকে জোর করে বেধে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার লক্ষ্যে বেধড়ক মারধর করে এবং তাদের সকল জিনিসপত্র বাড়ির বাইরে ছুড়ে ফেলে দরজায় তালা লাগিয়ে দেয়। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে থানায় লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলেও সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়।


বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করে সংবাদ সম্মেলনে পরিবারটি স্কুল পড়–য়া কন্যা জানায়, সামনে আমার এসএসসি পরীক্ষা, বাসায় ঢুকতে না পারায় তার পড়ালেখা বন্ধ রয়েছে।


এদিকে স্থানীয় পৌর কাউন্সিলর করিম আকবরও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি জানার পর ভূক্তভোগীদের থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।


এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানায় যোগাযোগ করলে থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানান, ভূক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকারি কর্মকর্তার প্রাথমিক তদন্তে ফৌজদারি অপরাধের সত্যতা পেয়েছি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দন্ডবিধি ৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৪/৩৮০/৫০৬ ধারায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৪, তারিখ: ০৬/০৯/২০১৯ইং। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ