• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে নতুন ভোটার তালিকায় ৩৫৪২ জন

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2019   Friday

রাঙামাটির বরকল উপজেলায় ২০১৯ সালের ভোটার হালনাগাদ কার্যক্রমে ৩হাজার ৫৪২ জন নতুন ভোটার হয়েছেন। 
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদূল ইসলাম জানান- উপজেলার ৫ইউনিয়নে এবারে নতুন ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে ভোটার ফরম পুরন করেছে ৩হাজার ৭৭৩ জন।
 
তার মধ্যে ছবি তুলেছেন ৩ হাজার ৫৪২ জন। ফরম পুরন করা বাকি ২৩১ জনের মধ্যে অনেকেই অনুপস্থিত আবার অনেকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে পারেনি। তবে যারা বিভিন্ন কারনে এবারের নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে পারেন নি তারা আগামী ২০২০ সালে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান।
 
জানা যায়,এবারে ভোটার তালিকার হাল নাগাদ কার্যক্রমে সুবলং  ইউনিয়নে ফরম পুরন করেছে ১০১৪ জন। তারর মধ্যে পুরুষ ৫২৬ জন ও মহিলা ৪৭২ জনসহ সর্বমোট ৯৯৮ জন। বাদ পড়েছে ১৬ জন।
 
বরকল ইউনিয়নে ফরম পুরন করেছে ৫৭৬ জন। তার মধ্যে পুরুষ ২৭৯ জন। মহিলা  ২২৯ জন সহ ৫০৮ জন। বাদ পড়েছে ৬৮ জন। অাইমাছড়া ইউনিয়নে ফরম পুরন করেছে ৫৬১জন। তার মধ্যে পুরুষ ২৯৬ জন। মহিলা  ২২৫ জন সহ ৫২১ জন। বাদ পড়েছে ৪০ জন। ভূষণছড়া ইউনিয়নে ফরম পুরন করেছে ১২৮৭ জন। তার মধ্যে পুরুষ  ৬৯১জন। মহিলা  ৫১০ জন সহ ১২০১ জন। বাদ পড়েছে ৮৬ জন। বড়হরিণা ইউনিয়নে ফরম পুরন করেছে ৩৩৫ জন। তার মধ্যে- পুরুষ  ১৬৩জন আর মহিলা ১৫১ জন সহ ৩১৪ জন। বাদ পড়েছে ২১ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ