• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পুলিশ সেবা সপ্তাহ’ উপলক্ষে চন্দ্রঘোনা থানা পুলিশের র‌্যালী ও আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2019   Wednesday

"পুলিশকে সহায়তা করুন-পুলিশের সেবা গ্রহণ করুন" এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে কাপ্তাই উপজেলাধীন  চন্দ্রঘোনা থানা পুলিশ। বুধবার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, চন্দ্রঘোনা থানার এসআই মোঃ ইম্রাফিল, এসআই মোঃ মাসুদ কামাল, ইউপি সদস্যা মাসানু মারমা, সাবেক ইউপি সদস্য অজয় কুমার সেন(ধনা)। এসময় বিপুল সংখ্যক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা, পুলিশের সেবা ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের কর্মকর্তাগণ নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিংয়ের সুফল, ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবাসসহ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছানো যায়, সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতেও পরামর্শ গ্রহণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ