• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বন্ধু চুলা বিতরন পরিবেশ সুরক্ষার পাশাপাশি অসহায় গরীব মানুষের উপকারে আসবে-মোঃ আকবর হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2019   Monday

রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরন বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন। রোববার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বন্ধু চুলা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।


শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত চুলা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর পূলক দে, কাউন্সিলর রুপসী দাশ গুপ্তা, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের রাঙামাটি ইউনিট ম্যানেজার মোস্তাফিজ সাগর, শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার হাসিনা বেগম প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরনের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অসহায় গরীব মানুষের উপকার হবে।


শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের একর্মসূচী অব্যাহত রাখার আহবান জানিয়ে মেয়র বলেন এ সংস্থার এসব জনকল্যানমূখী কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও পৌরসভার পক্ষ থেকে সবরকমের সহযোগিতা করা হবে।


সভায় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সনাতন চুলার ব্যবহারের কারনে ধোঁয়াজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪৬হাজার মানুষ মারা যায়, জ্বালানীর জন্য কাঠ ব্যবহার করা হয়, ফলে বৃক্ষ নিধন বাড়ছে। এসব কারনে বনাঞ্চল সংকুচিত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব বিষয়গুলো মাথায় রেখে সংস্থাটি তাদের গৃহিত এ কর্মসূচী শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পালন করা হবে বলে জানানো হয়।


এ কর্মসূচীর সহযোগিতায় ছিলেন মেয়র রাঙ্গামাটি পৌরসভা, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন(বন্ধু),বন্ধু চুলা তৈরী ও স্থাপনায় শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শাপলা স্যানিটারি প্রতিষ্ঠান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ