• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নির্বাচিত
মহালছড়িতে উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2019   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

মহালছড়ি টাউন হল মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশনে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগএর সভাপতি নিলোৎপল খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কল্যাণ মিত্র বড়ূয়া, সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, আবদুল জব্বার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন প্রমূখ।

 

জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সকালের অধিবেশন উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

বিকাল আড়াইটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। ভোটাভোটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে দুজন নিলোৎপল খীসা ও রতন কুমার শীল। সভাপতি পদে নিলোৎপল খীসা পেয়েছেন ৯২ ভোট এবং রতন কুমার শীল পেয়ে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন । সাধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন ও সুলতান মাহমুদ দুই প্রার্থীর মধ্যে ১৫৩ ভোট পেয়ে মো: জসিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ