• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

গোল্ডেন জিপিএ পাওয়া নাজমুলের পাশে পানছড়ির অল নাইচ শিক্ষা ফাউন্ডেশান

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2019   Thursday

এবারের আলিম পরীক্ষায় গাজীপুর জেলার টঙ্গীস্থ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে গোল্ডেন জিপিএ লাভ করা নাজমুল হুদা পাশে দাড়িয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গড়া স্বনামধন্য সংগঠন অল নাইচ ফাউন্ডেশান।

 

সে পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামের মো আবদুল খালেকের ছেলে। নাজমুল ২০১৪ সালে জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষায় খাগড়াছড়ি বায়তুশ শরফ থেকে গোল্ডেন জিপিএ, ২০১৭ সালে দাখিলে জিপিএ ফাইভ পায় (বিভাগীয় বৃত্তিসহ)। বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহন করে দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার স্বপ্ন তার। অভাবের সংসারের সন্তান নাজমুলের স্বপ্নটুকু বাস্তবায়নে অল নাইচ ফাউন্ডেশান এ সহযোগিতা করে।

 

ঊুধবার সন্ধ্যায় পানছড়ির লেক ভিউতে নাজমুলের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। শিক্ষক সুলতান মাহামুদের সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয়, পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন দাস, মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মান্নান ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পানছড়ি প্রেস ক্লাব সভাপতি নূতন ধন চাকমা ও পানছড়ি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান কবির সাজু প্রমূখ।

 

নাজমুল হুদা তার বক্তব্য অল নাইচ ফাউন্ডেশানের মহতী উদ্যেগ তাকে অনেক দুর এগিয়ে নিবে জানান। এ সময় তার বাবা আবদুল খালেকও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ