• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

জুরাছড়িতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে
পার্বত্য চুক্তি বাস্তবায়নে পাহাড়ে বিরাজমান হত্যার রাজনীতি বন্ধ করতে হবে

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2019   Wednesday

পার্বত্য শান্তি চুক্তি পুনাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে পাহাড়ে বিরাজমান হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। হত্যা রাজনীতি বন্ধ হলে চুক্তি বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রজম্মকে আমরা সুন্দর সমৃদ্ধময় পার্বত্য চট্টগ্রাম উপহার দিয়ে যেতে পারবে।


বুধবার জুরাছড়ি আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা একথা বলেন।


উপজেলা বিশ্রামাগারে অনুষ্ঠিত শোক সভায় জুরাছড়ি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সভাপতিত্ব করেন প্রবর্তক চাকমা। এ সময় বিশেষ অতিথি জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জ্যেতির্ময় চাকমা (কেরল), রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমূখ।


সভায় বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জুরাছড়ি যুবলীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান জেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক প্রকাশ চাকমা।


এ সময় নিখিল কুমার চাকমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চনিক সংগঠন গুলো গুপ্ত হত্যার মাধ্যমে পাহাড়ের সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে। খতিয়ে দেখা হলে প্রতিটি পরিবারের কারো না কারো স্বজন এসব আঞ্চলিক দলের কর্মীদের হতে হতাহত হয়েছেন।

 

তিনি উল্লেখ করে বলেন, ছাত্র লীগের নেতা সুদীপ্ত চাকমা (মক্কা), কিনা মোহন চাকমা, যুব লীগের নেতা অরবিন্দু চাকমাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে ছাত্র লীগের নেতা সুদীপ্ত চাকমা (মক্কা) ও নানিয়াচরের আমার আপন দুই ভাইকে অপহরণ করে হত্যা করা হয়েছে। দুঃখ্যজনক হলেও সত্য তাদের লাশ পর্যন্ত সমাধি করার সুযোগ দেওয়া হয়নি। তিনি আঞ্চনিক সংগঠনের কর্মীদের প্রশ্ন উড়িয়ে দিয়ে বলেন, এসব হত্যা কান্ড করে পাবর্ত্য এলাকায় শান্তি চুক্তি পুর্নাঙ্গ বাস্তবায়ন কিংবা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে কিনা ?


আওয়ামীলীগ নেতা নিখিল কুমার চাকমা আঞ্চলিক সংগঠনের কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, সকল রাজনৈতিক সংগঠনের কর্মীদের গনতান্ত্রীক পরিবেশে রাজ নৈতিক চর্চার সহযোগীতা প্রদান করে সম্মিলিত ভাবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ঐক্য বদ্ধ আন্দোলনের অনুরোধ জানান।


এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, সমবায় কর্মকর্তা শ্যমল চক্রবত্তি সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ