• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কাউখালীতে সাংবাদিক জিয়ার বাড়ি ভাংচুরের অভিযোগ, থানায় জিডি

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2015   Friday

কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার কাউখালী প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েলের বাড়িতে একদল সন্ত্রাসি হামলা  ও ভাচুরের অভিযোগ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত নটার দিকে সংঘটিত এ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে তিনি কাউখালী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি রুজু করেছেন। যার নম্বর ৬৪৩, তারিখ ২০/০৩/২০১৫। এতে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

 

এদিকে, কাউখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে দ্রুত অপরাধিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। তবে  কাউখালী থানার অফিসার ইনচার্জ নীলু কান্তি বড়ুয়া দ্রুত অপরাধিদের শণাক্ত করার চেষ্টা করবেন বলে সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন।

 

সাধারণ জিয়া অভিযোগ করেন, গত ১৯ বছর ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে বিরাগভাজন হয়েছেন স্বার্থন্বেষি মহলের। গত ২৮ ডিসেম্বর বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রের প্রকৌশলী হাবিবুর রহমানকে তাঁর নিজের কাউখালী কলেজ এলাকায় বড়ই বাগানে দুই লাখ টাকা চাঁদার দাবিতে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসি দল অপহরণ চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয় সেনাবাহিনীর হাতে আটক তিনজনের সচিত্র সংবাদ পরদিন দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ দেশের বিভিন্ন জাতিয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়।

 

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় এক কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের কারণে উপজেলা নির্বাহি অফিসার জনৈক উচ্ছৃংখল যুবক বাপ্পি চন্দ্র দাশকে ৪ মাসের কারাদন্ড দেন। এটিও সচিত্র সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এতে ওই দিন রাত ৯ টার দিকে একদল উচ্ছৃংখল যুবক বিপুল পরিমান ইট ছুঁড়ে জিয়ার বসত বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। 

 

সর্বশেষ বৃহস্পতিবার রাতে আবারও ৭থেকে ৮ জনের একটি দল তার বাড়িতে বৃষ্টির মতো আস্ত ইট ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘেরা বেড়া ও বাড়ির চালায় ৭ থেকে ৮টি বড় বড় ছিদ্র হয়ে পড়ে। অল্পের জন্য তার তিন শিশু সন্তান ও স্ত্রি প্রাণহানির হাত থেকে রক্ষা পান। মুর্হুতেই আতংক ছড়িয়ে পড়ে বাড়িতে। এসময় জিয়া কাউখালী প্রেসক্লাবে অবস্থান করছিলেন।

 

সাংবাদিক  জিয়া জানান, পরপর একই ঘটনার পুনরাবৃত্তির ফলে তাঁর দৃঢ় বিশ্বাস যে, পেশাগত দায়িত্ব পালনে সংক্ষুব্ধ ব্যক্তিরাই এ ঘটনার সাথে জড়িত। তবে কাউকেই ঘটনাস্থল থেকে ধরতে না পারায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি রুজু করেন জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ