• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই থানার উদ্যোগে র‍্যালী পথসভা ও মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2019   Tuesday

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসাবে সোমবার  উপজেলা সদরে  র‍্যালী, পথসভা এবং কেআরসি উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

র‍্যালীতে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আ`লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, কাপ্তাই থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান, উপ-পরিদর্শক গাজী মোঃ মোরশেদ আলমসহ জনপ্রতিনিধি, আইন- শৃংখলা বাহিনীর সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরে বিভিন্ন পথ সভার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়ীর আশপাশ, অফিস, দোকানসহ সব জায়গায় পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হয়।

 

এদিকে কর্মসুচীর অংশ হিসাবে সোমবার কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়। কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ নুরুল আলম, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম মতবিনিময় সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্বরুপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ