• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2019   Thursday

“শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন” প্রতিপাদ্যর মধ্য দিয়ে সারা বিশ্ব এবং দেশের অন্যান্য স্থানের ন্যায় বিলাইছড়ি উপজেলায়  বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ  শুরু হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, ২ নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী লাল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বে-সরকারি সংস্থার উপজেলা গ্রীণ হিল ম্যানেজার বাপ্পী তঞ্চঙ্গ্যা।

 

এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন স্থানে প্রদক্ষিণ করে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ খাওয়াতে হবে। কারণ এটিই শিশুর প্রথম এন্টিবায়োটিক। তাই মায়ের দুধের কোন বিকল্প নেই। তারা উপস্থিত সকলকে বিশেষ করে যারা স্বাস্থ্য বিভাগে ফিল্ড লেভেলে কাজ করে তাদের জনগণকে সচেতন করার মধ্য দিয়ে দায়িত্বের সহিত কাজ করার জন্য আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ