• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে মোটর বাইক, জীপ ও ট্রাক চালকদের প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2019   Sunday

রোববার বিলাইছড়িতে মোটর বাাইক, জীপ ও ট্রাক চালকদের ট্রাফিক আইন বিষয়ের উপর তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

বিলাইছড়ি থানার উদ্যোগে ও বিলাইছড়ি উপজেলা পরিষেেদর আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও বিলাইছড়ি ইউপির সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা। জাইকার উপজেলা ডেভেল্পমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিননের বিলাাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, যেহেতু দূর্গম হিসেবে বিলাইছড়ি উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্চে বোট ও মোটর বাইক এর মাধ্যমে। তাই এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। বিশেষ করে যারা বাইক চালায় তাদের একটু সর্তকতার অভাবে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য নিয়ম মেনে গাড়ী চালাতে হবে। কারণ একটি যাত্রীকে নিরাপদে বাড়ী পৌছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। বক্তারা আরও বলেন, প্রশিক্ষণটি যদি আপনারা মনোযোগ সহকারে গ্রহণ না করেন তাহলে এই আয়োজনের কোন গুরুত্ব থাকবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ