• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    
 
ads

কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সচেতনতা সৃষ্টি
গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2019   Wednesday

`পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে`- এমন গুজবকে কেন্দ্রে করে ছেলে ধরা সন্দেহে গনপিটুনি রোধে কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সৃষ্ট ভয়ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টি এবং গুজব প্রতিরোধের লক্ষে কাপ্তাই থানা পুলিশের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সমূহে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  নুরুল আলম ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের এই বিষয়ে অবহিত করেন। এসময় তিনি বলেন, আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি; কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে পুলিশের জাতীয় জরুরী সেবা `৯৯৯` অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করি। এ বিষয়ে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান, পুুলিশ সুপারের নির্দেশক্রমে আমরা কাপ্তাইয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয়ে শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামুলক কর্মসূচি পালন করে আসছি। তিনি আইনকে নিজের হাতে তুলে না নিয়ে সকলই পুলিশকে সহায়তার অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ