• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2019   Monday

রাঙামাটিতে সোমবার থেকে সপ্তাহ ব্যাপী  বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যালয়ে বৃক্ষের চারা রোপন ও ফিতা কেটে মেলার উদ্বোধক ও প্রধন অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে  গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

রাঙামাটি বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসনে চৌধুরী ও রাঙামাটি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্রাচার্য্য।  স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে জেলার কৃষি কর্মকর্তা, কৃষক, বৃক্ষ প্রেমিক সহ স্কুল-কলেজর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাষীদের মাঝে চারা বিতরণ শেষে পৌর প্রাঙ্গণে বসানো বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ