• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে
জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের আরো বেশী মনোযোগি হতে হবে-দীপংকর তালুকদারএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2019   Tuesday

শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার মাধ্যমে বেশী বেশী জ্ঞান অর্জন করতে পারে সেজন্যে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরো বেশী মনোযোগি হওয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

 তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ে যাওয়া আসা করলে হবে না, নিজেকে সুশিক্ষিত করতে পারাটাই হবে তাদের মূল লক্ষ্য। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিকভাবে সহায়তা করার যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য পরিষদকে ধন্যবাদ জানান তিনি।

 

মঙ্গলবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা শিক্ষা অফিসের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপত্বিতে অনুষ্ঠানে শিক্ষা বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান’সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অনন্য মেধায় ২জন শিক্ষার্থীকে নগদ ৬ হাজার, ট্যালেন্টপুল ৩২জন শিক্ষার্থীকে ৪ হাজার, সাধারণ বৃত্তি ৭৯জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ১১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। প্রধান ও বিশেষ অতিথির কাছ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেন।

 

রাঙামাটি জেলার ১০টি উপজেলার ২০১৮ সালের জেএসসি/জেডিসি পরীক্ষায় উর্ত্তীণদের মেধা যাচাই করে বৃত্তি পরীক্ষার মাধ্যমে উর্ত্তীর্ণদের মনোনীত করা হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত বিভাগ নিয়ে জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু মাধ্যমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদ গুলোতে হস্তান্তর করা হলেও এই মাধ্যমিক শিক্ষা বিভাগ পরিচালনার জন্য মন্ত্রণালয়ে প্রবিধান ও নীতিমালা তৈরী না হওয়ায় তা চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

 

তিনি আরো বলেন, মঙ্গলবার পার্বত্য মন্ত্রণালয়ের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রীকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানেরা মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালা ও প্রবিধান তৈরী করে দেয়ার প্রস্তাবনা প্রদান করেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদানের বরাদ্দ আগামী দিনগুলোতে আলাপ আলোচনার মাধ্যমে আরো বাড়িয়ে দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি পরিষদ হতে চলতি অর্থবছরে উচ্চ শিক্ষাগ্রহণকারী পড়–য়া চিকিৎসক, ইঞ্জিনিয়ার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ