• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আষাঢ়ী পূর্নিমার মধ্য দিয়ে রাঙামাটিতে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2019   Tuesday

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয়  উৎসব আষাঢ়ী পূর্নিমা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার রাঙামাটিতে বৌদ্ধ ধর্মীয় গুরু ভিক্ষুদের বর্ষাবাস শুরু হয়েছে।

 

এ উপলক্ষে দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় রাঙামাটির রাজবন বিহার ধর্মশালায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বুদ্ধ পুজা, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়।  অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির। স্বাগত বক্তব্যে দেন  রাঙামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি গৌতম দেওয়ান। অনুষ্ঠানে বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।

 

এছাড়া শহরের মৈত্রী বিহার প্রাঙ্গনে আষাঢ়ী পূর্নিমা  উপলক্ষে ধর্মীয় আনুষ্ঠানের আয়োজন করা হয়। বিহার অধ্যক্ষ পূর্ন জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে ধর্মদেশনা দেন ত্রিপিটক বিশারদ পঞ্াদপি মহাম্থবির, সুমনালংকার মহাস্থবির প্রমুখ। স্বাগত বক্তব্যে দে বিহার পরিচালনা কমিটির সভাপতি অমিয় প্রসাদ দেওয়ান তাছাড় আনন্দ বিহার, সংঘরাম বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ মন্দিরে আষাঢ়ী পূর্নিমা উদযাপিত হয়েছে।  সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন করা হয়।

 

উল্লেখ্য, আষাঢী পূর্নিমা থেকে প্রবারনা পূর্নিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস পালন করে থাকেন। তারা তিন মাস বৌদ্ধ বিহারে অবস্থান করেন এবং বিহারের বাইরে অন্য কোন বৌদ্ধ বিহারে রাত্রী যাপন করতে পারেন না।  তিন মাস বর্ষাবাস শেষে প্রবারনা পূর্নিমা পালনের পর পর শুরু হয়   এক মাস ব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব কঠিন চীবর দানোৎব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ