• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে -আকবর হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2019   Thursday

প্রবল বর্ষণে রাঙামাটির বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও জনগুরুত্বপুর্ন অবকাঠামো দ্রুতই সংস্কার করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। পাশাপাশি বর্ষণের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

 

পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে জেলা প্রশাসনের সহায়তায় ইতিমধ্যে রাঙামাটির বিভিন্ন আশ্রয়কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা প্রদান করাসহ বিভিন্ন বিষয় নিয়ে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা সমন্বয় করে কাজ করছে।

 

তিনি বলেন, জেলা প্রশাসকের সাথে আলোচনা করে শহরের বিভিন্ন ওয়ার্ডে জেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন একসাথে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছেন। পাশাপাশি রাঙামাটি শহরের ৭ টি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী বিতরণ করা এবং তাদের খাবারের ব্যবস্থা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলররা একসাথে কাজ করছে।

 

মেয়র বলেন, প্রবল বর্ষণে রাঙামাটির বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট, ড্রেইন,সিড়িসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ অবকাঠামোগুলো বর্ষা কমে আসার সঙ্গে সঙ্গে তা দ্রুততার সাথে সংস্কার করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ এলাকার জনসাধারনের সাথে আলাপ করে বিভিন্ন পরামর্শ নেয়া হচ্ছে বলে জানান পৌরসভা মেয়র।

 

তিনি জানান, রাঙামাটির ৭ টি আশ্রয় কেন্দ্রে সোমবার রাত থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রাতের খাবারের জন্য রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলারকে ৫৫ কেজি চাল, ১৫ কেজি ডাল, ১০ কেজি আলু, ৫ লিটার তৈল, পেয়াজ রসুন ১০ কেজি সহ অন্যান্য সামগ্রী দেয়া হয়েছে।

 

রাঙামাটি শহরে যে কোন দুর্ঘটনা এড়াতে রাঙামাটি পৌরসভা এলাকাধীন বিভিন্ন  ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সড়ে যেতে আহবান জানিয়েছেন পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।

 

পাশাপাশি যে কোন রকমের সমস্যা বা দূর্ঘটনা রোধে পৌরসভা মেয়রকে তাৎক্ষনিক জানানোর আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ