• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টানা বর্ষনে রাঙামাটিতে জনজীবন দুর্বিসহ,ডায়িরয়া আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2019   Thursday

টানা পাঁচ দিনের ভারী বর্ষনে রাঙামাটিতে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীরা আশ্রয় নিয়েছে। তবে অনেকে ঝুকিপূর্ন স্থানে বসবাস করছে।

 

জানা গেছে, টানা ভারী বর্ষনে শহরের বিভিন্ন স্থানে ঝুকিপূর্ন অবস্থায় বসবাসকারী লোকজনদের জন্য ৫টি স্থানে আশ্রয় কেন্দ্র  খোলা হয়েছে। এতে এসব আশ্রয় কেন্দ্রে প্রায়  ৪ থেকে ৫শতাধিক লোকজন আশ্রয় নিয়েছেন। তবে এখনো অনেক স্থানে ঝুকিপূর্নভাবে বসবাস করছেন।

 

এদিকে টানা বর্ষনের কারণে ডায়রিয়াসহ নানান রোগ দেখা দিয়েছে। গেল বুধবার বালুখালী ইউনিয়নের দুর্গম  বসন্ত পাংখোয়া পাড়ায়  ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভানরৌকিমি পাংখোয়া নামের এক গৃহবধুর মুত্যু হয়েছে। তার স্বামী ও ডায়রিয়ায় আক্রান্ত রিনজাও পাংখোয়াকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সেখানে ডায়রিয়া আক্রান্ত রয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুপুরের দিকে দুর্গম বসন্ত পাংখোয়া পাড়ায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি মেডিকল টিম পাঠানো হয়েছে।

 

বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা জানান, বসন্ত পাংখোয়া পাড়ায় ডায়রিয়া আক্রান্ত  হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালে একজন ভর্তি রয়েছেন। তাছাড়া  ৮জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে জেলা সিভিল সার্জন কার্যলয়ের কর্মকর্তা ডা. বিনোদ শেখর চাকমা ও জুরাছড়ি উপজেলার টিএসও ডা. বিভাষ দেওয়ানের নেতৃত্বে আক্রান্তদের  চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। 

 

জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।  মৃত গৃহবধূর স্বামী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই এলাকায় ডায়রিয়ায় আক্রান্তের খবর পেয়ে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। সেখানে মেডিকেলটিমটি আক্রান্তদের মাঝে চিকিৎসা দিচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ