• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃক বিনামূল্যে
বিলাইছড়ির বাগান চাষীদের মাঝে ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2019   Thursday

বৃহস্পতিবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিলাইছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের ৭২টি বাগানচাষী পরিবারদের মাঝে ৫০টি করে ফলজ (আম ও লিচু) চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। জেলা-শহর-গ্রামকে সবুজে পরিণত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই চারা বিতরণ করা হয়।

 

বিলাইছড়ি উপজেলা লঞ্চ ঘাটে ৪টি ইউনিয়নের বাগানচাষী পরিবারদের হাতে বিনামূল্যে এসব চারা বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

 

বিতরনকালে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের কার্বন-ডাই-অক্সাইড পেতে সাহায্যে করে, গাছ থেকে আমরা ফলফলাদি ও আসবাবপত্র পাই, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। তিনি বলেন, দূর্গম এ জেলার অনেক বাগানচাষী এখন গাছের বাগান তৈরি করে লাভবান হচ্ছে। এখন এ জেলার আম-লিচু-আনারস, কাঠাল’সহ বিভিন্ন ফল জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলাতে বাজারজাত হচ্ছে। এখানকার উৎপাদিত ফল ফরমালিন মুক্ত হওয়ায় চাহিদা রয়েছে অনেক। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, পরিবেশ বাঁচাই এবং গাছ পরিচর্যায় আরো যত্নবান হই।

 

চারা বিতরনী অনুষ্ঠানে বিলাইছড়ি ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, প্রহর কান্তি চাকমা, অরুন দাশ, ১১৩ নং বল্লালছড়া মৌজার হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা, ১নং বিলাইছড়ি ইউনিয়নের আওয়ামীলীগ  সভাপতি অমর কুমার তংচঙ্গ্যা, ভদ্রসেন চাকমা’সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

পরে অতিথিরা চাষীদের মাঝে ৫০টি করে  আম ও লিচুর ফলজ চারাগুলো বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ