• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইয়েস গ্রুপের প্রস্ততি সভা অনুষ্টিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2019   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন ইয়েস মাসিক সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইয়েসদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

টিআইবি’র এরিয়া ম্যানেজার বেনজিন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বলা হয়, টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি এর অনুপ্রেরনায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গঠন ও কার্যক্রম পরিচালনা করছে ২০১০ সাল থেকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশের দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মাধ্যমে কাজ করে থাকে। সনাক রাঙামাটি শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, আইনগত পরামর্শ ও অধিপরামর্শ কার্যক্রম (এলাক) এবং জলবায়ু অর্থায়নে সুশাসন পর্যায়ে স্ব”ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরো বেগবান করার জন্য কাজ করছে।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, টিআইবি রাঙামাটির কার্যালয়ে সভায় টিআইবি- সনাকের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ইয়েস গ্রুফ মূল ভূমিকা পালন করে থাকে। তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও প্রয়োগ, জন সচেতনতা তৈরি, বিভিন্ন দিবস উদযাপন, সামাজিক কাজে অংশগ্রহণ, বিভিন্ন দুর্যোগ থেকে মানুষকে সহায়তা, বিনামূল্যে রক্তদান ইত্যাদি ক্ষেত্রে তারা নিরলস কাজ করে যাচ্ছে। গেল সময়ে রাঙামাটিতে প্রাকৃতিক দুর্যোগ সময়েও ইয়েসরা সহায়তা করেছে। তারা প্রশাসন ও সকলের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ