• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

সিআইপিডি`র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায়
সাপছড়িতে প্রবীণ ৬ গুনীজন ও ৩ শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2019   Sunday

রোববার বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) এর উদ্যোগে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের ৬ জন প্রবীণকে প্রবীণ সম্মাননা এবং ৩জনকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা প্রদান করা  হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলার ৩ নং সাপছড়ি ইউনিয়ন কার্যালয়ের সন্মেল কক্ষে সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। সিআইপিডি এর সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ এবং গবেষক প্রফেসর মংশানু চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সাপছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, সিআইপিডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জন লাল চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিআইপিডি এর  সাধারণ সম্পাদক যশেশ্বর চাকমা। 

 

সাপছড়ি ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি এবং সর্বোপরি জন সচেতনতা সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে সমাজ উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপন করায় জন জন গুনী ব্যক্তিকে সন্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন, গঙ্গা চরণ চাকমা, ত্রিনয়ন দেওয়ান, বিজয় কুমার কার্বারী, মো: সাবের আহমেদ, রেবতী কান্ত চাকমা এবং ধীরেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।  এছাড়া শ্রেষ্ঠ সন্তান হিসেবে যে ৩ জন সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন জুর মনি কার্বারী, বিপল চাকমা এবং শোভারাম চাকমা। পদ্ধতি মাফিক তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সার্বিক মূল্যায়নের ভিত্তিতে এলাকার এসব গুণী প্রবীণ এবং শ্রেষ্ঠ সন্তানদের মনোনীত করা হয়। ৬ জন প্রবীণদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং আড়াই হাজার টাকা হারে এককালীন সম্মানী প্রদান করা হয়। এছাড়া ৩ জন শ্রেষ্ঠ সন্তানদের প্রত্যেককেও একটি করে সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং সম্মানী বাবদ এককালীন  দেড় হাজার  টাকা হাতে তুলে দেয়া হয়।

 

প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা বলেন, প্রবীণরা সমাজের অগ্রসর অংশ। তাদের অর্জিত অভিজ্ঞতা সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। কিন্তু, আমরা তাদেরকে সমাজে সেভাবে মূল্যায়িত হতে দেখিনা।  তাই সিআইপিডি যে নিজস্ব উদ্যোগে এ ধরনের একটি মহৎ কার্যক্রম বাস্তবায়ন করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। আমি তাদের এই কর্মসূচীর সফলতা কামনা করছি।

 

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশান (পিকেএসএফ) আর্থিক সহায়তায় গেল ২০১৮ সাল আগষ্টে সিআইপিডি অত্র উনিয়নের মোট ৯টি ওয়ার্ডে প্রবীণদের নিয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করছে। এ কর্মসূচীর আওতায় ২০১৮সালের অক্টোবর থেকে বাছাইকৃত মোট ৭৫ জন প্রবীণের মাঝে মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া প্রবীণদের শীতবস্ত্র, ছাতাসহ প্রদানসহ স্বাস্থ্য সেবাও এ কর্মসূচীর আওতায় দেয়া হয়ে থাকে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ