• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2019   Friday

‘‘নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে....’’ অকাল প্রয়াত সৃজন লালার স্মৃতি স্মরণে খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে (২৮জুন) শুক্রবার খাগড়াছড়ি জেলা সদর দীঘিনালা রোডস্থ বিবেকানন্দ বিদ্যানিকেতন হলে দিনব্যাপি এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

চিকিৎসা সেবা প্রদান করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অঞ্জনা দত্ত- এম.ডি (রাশিয়া) সি.ও (রাশিয়া), স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: আঞ্জুমান আরা রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ পান্না লাল সাহা-এম.বি.বি.এস, এফ.সি.পি.এস।

 

এসময় অন্যান্যদের মধ্যে রামকৃষ্ণ সেবাশ্রমের খাগড়াছড়ি জেলার সভাপতি ভূবন মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বিবেকানন্দ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্লাবন ত্রিপুরা, নয় মাইল বৗয়ারং অনাথ আশ্রম সভাপতি  চন্দ্র কিশোর ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

জেলা সদরের বিভিন্ন অনাথ আশ্রম থেকে ১শ ৫০ জনের অধিক শিশুসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নির্বিশেষে এ চিকিৎসা সেবায় অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ