• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2019   Thursday

মঙ্গলবার ট্রান্সপারেন্সিই ন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার। সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি সিভিল সার্জন ও উপ পরিচালক ডা: শহীদ তালুকদার, সনাক-সদস্য মুজিবুল হক বুলবুল, স্বজন সদস্য ডা: রনজিত নাথ, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শওকত আকবর,কনসালটেন্টসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও ইয়েস,ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি সদস্যরা। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা।


সভায় জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার তার বক্তব্যে বলেন, সনাক-টিআইবি এর বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সেবারমান বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সচেতনতামূলক প্রচারনার ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব মুক্ত হয়েছি। এ ব্যাপারে তিনি সকলকে আরো সতর্ক হতে বলেন। সেবারমান উন্নয়নের ক্ষেত্রে সনাকের মাধ্যমে উত্থাপিত যে সমস্ত বিষয় সভায় আলোচনা হয়েছে সেগুলো সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাস্তবায়িত হলে সেবারমান আরও বৃদ্ধি পাবে।


সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন সনাক অ্যাডভোকেসির মাধ্যমে বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উত্থাপন করে এবং এর মাধ্যমে সহযোগিতা করে থাকে। তিনি আরও বলেন রাঙামাটির স্বাস্থ্য সেবারমান উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং সকলের সহযোগিতায় স্বাস্থ্য সেবারমান বৃদ্ধি পাবে এবং এ ক্ষেত্রে সনাক তার সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ