• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে ট্রাক চালক কল্যাণ সমিতির মৃত্যুবরণকারী সদস্যের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2019   Sunday

রোববার রাঙামাটিতে ট্রাক চালক কল্যাণ সমিতির মৃত্যু তহবিল থেকে সমিতির মৃত্যুবরণকারী সদস্যের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

পৌর ট্রাক টার্মিনালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মালেক ছোটন। ট্রাক চালক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ হাসানের   পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কাশেম, মিনি ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি কিশোর চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি আলী আজগর, ট্রাক চালক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজ’সহ অন্যন্য যানবাহনের মালিক, চালক, শ্রমিক সমিতির নেতারা।

 

অনুষ্ঠানে ট্রাক চালক কল্যাণ সমিতির মৃত্যুবরণকারী হাটহাজারী রহুল্যাপুর এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেন, হাটহাজারী দেওয়ান নগর এলাকার মোঃ সেকান্দার, কাউখালীর মোঃ বজলুর রহমান, সদরের রিজার্ভ বাজার এলাকার মোঃ সেকান্দার, রাউজানের সাপলংকা এলাকার মোঃ আমিনুল হক, সাতকানিয়া বাংলাবাজার এলাকার মোঃ মাহাবুর রহমান, হাটহাজারীর মোঃ হাছান মিয়া, রাউজান গহিরা এলাকার কাজী মোঃ আবু হায়াত, রাউজান চিকসাইর এলাকার মোঃ সেলিম, রাউজান জাফলং এলাকার মোঃ আবুল কাসেম এবং পূর্ব রাউজান এলাকার মোঃ শরাফত আলী চৌধুরী জাফর’সহ প্রতিটি পরিবারের সদস্যদের হাতে সমিতির মৃত্যু তহবিল হতে নগদ ১২ হাজার টাকা করে প্রদান করে সমিতি নেতারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এখানে মাঝারী ও বড় যানবাহন সমিতিগুলো যে যার মতো সংগঠন করে চালাচ্ছে, যা মোটেই কাম্য নয়। যার ফলে বিভিন্ন দূর্ঘটনা মূহুর্ত ও পরবর্তীতে সরকারী বেসরকারী সকল সুযোগ সুবিধা হতে আমরা বঞ্চিত হচ্ছি। মাঝারী ও বড় যানবাহন সমিতিগুলো যদি সবাই একি কাতারে একত্র হয়ে কাজ করলে সমিতির সদস্যরা অনেক উপকৃত হবে। বক্তরা বলেন, আজো অনেকেই চালকদের ছোট করে দেখে। তাদের ছোট করে দেখার কোন অবকাশ নেই। কারণ পৃথিবীর সর্ব্বোচ্চ সম্মানী ব্যাক্তিদের চালকরাই গাড়ীতে নিয়ে চলাফেরা করে। সমিতির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মালিক, চালক ও শ্রমিক  ভাইদের কল্যানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তরা। 

 

নেতারা বলেন,আগামীতে এ তহবিল থেকে অর্থের পরিমান আরো বৃদ্ধি করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ