• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর্থি’র পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2019   Sunday

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর্থির পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০১৬-১৭) সেশনের পালি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থীর শহরের কে কে রায় সড়ক নিবাসী বিমল কান্তি চাকমার কনিষ্ঠ কন্যা আর্থি চাকমা’র (ক্যান্সার রোগী) চিকিৎসার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে নগদ ১লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

রোববার জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিসকক্ষে আর্থির পিতা বিমল কান্তি চাকমার হাতে নগদ ১লক্ষ টাকা প্রদান করেন। এ সময় জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

 

আর্থিক সহায়তা প্রদানকালে পরিষদ চেয়ারম্যান আর্থির পিতাকে বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও ঔষুধপত্র যেন আর্থি’কে সঠিকভাবে সেবন করানো হয়। পাশাপাশি অভিভাবকরা যাতে রোগীকে মানসিকভাবে শক্তি যোগায়। এ সময় মনোবল হচ্ছে বড় শক্তি। মনোবল শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মেধাবী শিক্ষার্থী আর্থি চাকমা র জ্বর, পেটে ব্যাথাসহ প্রায় সময় ডায়রিয়ার সমস্যায় ভুগছিলেন। পরে চট্টগ্রাম পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে তার পরীক্ষা-নীরিক্ষা শেষে টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য গত ১৭ মে ভারতের চেন্নাইয়ে নেয়া হলে পরীক্ষা শেষে কোলন ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে আর্থি চেন্নাইয়ের এ্যাপোলো ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.       

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ