• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2015   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটি শহরের বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য্যরে পাশে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামলিীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের পরিচালনায় ও সংগঠনের সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর,তথ্য প্রচার সম্পাদক রফিকুল মাওলা, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, রাঙ্গামাটি সদর থানা আওয়ামীলীগের সভাপতি হৃদয় চাকমা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেবুন্নেসা রহিম জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোঃ কাজল, আওয়ামী-ওলামালীগের সাধারন সম্পাদক নাজমুল হক ইয়ামেনী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম সাইদুল প্রমূখ। অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন    স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বুদ্ধিজীবিরা অংশগ্রহন করেন।

 

এর আগে রাঙামাটি কলেজ গেইট থেকে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্য পর্যন্ত একটি আনন্দ র‌্যালী বের করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্য, শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে আলোচনা সভার শুরু করেন নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেছেন,সময়ের প্রয়োজনে বিভিন্ন দেশে অনেক মহামানবের জন্ম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব  সে রকমই এক মহামানব। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এটাই বাস্তবতা। বঙ্গবন্ধুর অবদান বিএনপি-জামাতজোটের অনেকে স্বীকার করতে চাননা, তারা ইতিহাস বিকৃতি করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে সবসময় লিপ্ত থাকে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ