• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে নারী ও শিশু বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2019   Wednesday

রাঙামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে বরকল উপজেলায়  বুধবার শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।

 

এ সময় পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী জেলা তথ্য অফিসের প্রধান সহকারি অমিয় খীসা সাইন অপারেটর মোঃ নজরুল ইসলাম উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা মহিলা মেম্বার শুভমালা চাকমা কার্বারী জীবন মোহন দেওয়ান সহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মচারী স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অথিতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন-পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা কঠিন। কারন পুরুষরা সহজে নারীদের অধিকার দিতে চাই না।  কিন্তু তার পরে ও সারা বিশ্বে আজ নারীরা অনেকাংশে তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে। তিনি আরো বলন- প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্ট যে কোন দূর্যোগে নারী ও শিশুরা বেশী ক্ষতি গ্রস্থ হয়। তাদের এ ক্ষয় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে পুরুষদের এগিয়ে আসতে হবে। নারীও শিশুদের উন্নয়ন ত্বরান্বিত করতে পারলে তখনই সুষ্ঠ সুন্দর পরিবার সমাজ ও রাস্ট্র গঠন সম্ভব হবে।

 

জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন- ধর্মীয় অনশাসন ও সমাজে কু প্রথার বিশ্বাসের কারনে শিশু ও নারীর উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। যার কারনে শিশু ও নারীর স্বাস্থ্য ও পুষ্টিহীনতা বাল্যবিবাহ ও যৌতুকের মত অভিশাপ থেকে মুক্ত করতে নারী ও শিশুদের সাহায্যে সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ