• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে রোটার‌্যাক্ট ক্লাবের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2019   Friday

রাঙামাটিতে রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটির আয়োয়োজনে আর আর ইলেক্ট রোঃ এম এ আহাদ কে সংবর্ধনা ও এতিম শিশুদের সাথে নিয়ে শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শহরের একটি রেস্টুরেন্টে আায়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় আই পি ডি আর আর জিয়া উদ্দিন হায়দার শাকিল, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউন টাউন সভাপতি রোটাঃ মাঈন উদ্দিন, ইলেক্ট সভাপতি রোটাঃ আবুল কালাম আজাদ, রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটির পিপি এ্যাড মামুনুর রশীদ, পিপি আকবর হোসেন চৌধুরী, পিপি আবু সাদাৎ মোঃ সায়েম, পিপি পারভেজ সুমন, পিপি সাইদুর রহমান রতন জেলা কো অর্ডিনেটর রোঃ মাঈন উদ্দিন মামুন, আর আর রোঃ সায়েম আলী, এডিশনাল জেলা সাধারণ সম্পাদক রোঃ জাহেদ হোসেন চৌধুরী, ডি আর আর চিপ স্পেশিয়াল রিপ্রেজেন্টেটিভ রোঃ ফরহাদ ইসলাম, রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটির পিপি প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোঃ আবু বকর, পিপি রোঃ রাতুল ইসলাম, সভাপতি রোঃ মোঃ ইসহাক, সেক্রেটারি কাউছার চৌধুরী রিপন, ইলেক্ট সভাপতি রোঃ অলি আহাদ, ইলেক্ট সেক্রেটারি রোঃ মর্জিনা আক্তার মণি প্রমুখ উপস্থিত ছিলেন।


এছাড়াও সামাজিক সংগঠন জীবন, প্রিয় রাঙামাটি, রাঙামাটি ব্লাড ফোর্স, রাঙামাটি ব্লাড ব্যাংক, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, উদ্ভাস সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে রাঙামাটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।


বক্তারা বলেন, রোটার‌্যাক্ট ক্লাব রাঙামাটিতে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। ক্লাব সব সময় অসহায় দরিদ্রদের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছেন। বিগত সময়ের মত আগামীতেও ক্লাব সকল অসহায় দরিদ্রদের পাশে থাকবে। সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন বিয়ষে বক্তব্য রাখেন।

 

বক্তারা আরো বলেন, এতিম শিশুদের জন্যে ক্লাব বিগত সময়ে নানান কর্মসূচী পালন করেছে, এখনো সেভাবেই কর্মসূচী পালন করে যাচ্ছে। এদের পাশে ছায়া হয়ে রোটার‌্যাক্ট ক্লাব সব সময় থাকবে বলেও মন্তব্য করেন তারা।

 

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, দীর্ঘ ২৪ বছর পূর্বে রাঙামাটিতে রোটার‌্যাক্ট ক্লাবের যাত্রা শুরু হওয়ার পরবর্তী সময়ে কালের পরিক্রমায় আজ পর্যন্ত রাঙামাটিতে এই সংগঠনের সফল কর্মকান্ড পরিচালিত হচ্ছে এটা আমাদের তথা রাঙামাটিবাসীর জন্যে অত্যন্ত প্রেরণামূলক। সংগঠনটির রাঙামাটিতে কোন স্থায়ী-অস্থায়ী অফিস/কার্যালয় না থাকায়, নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে একটি জেলা অফিস নির্মানের সংযোগীতার প্রতিশ্রুতি দেন পৌর মেয়র।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ