• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নৌকা ডুবে এক পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2019   Monday

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত হোসেন মিশু (২৫)। তিনি ঢাকার কল্যানপুর এলাকার ব্যবসায়ী খোরশেদ আলম খোকনের ছেলে।


জানা যায়, রোববার বিকাল সাড়ে পাঁচটায় পানিতে পড়ে যায় সে। তিনি কর্ণফুলী নদীতে নৌ ভ্রমনে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে যুবে যান। খবর পেয়ে দীর্ঘ চার ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে কাপ্তাইয়ের নৌ বাহিনীর ডুবরীর দল রাত ৯ টায় ডুবে যাওয়া আরাফাতকে মৃত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে মরদেহ কাপ্তাই থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়ার পর ঢাকা থেকে কাপ্তাই রওনা দিয়েছেন। তিনি ঢাকার কল্যানপুর এলাকার ব্যবসায়ী খোরশেদ আলম খোকনের ছেলে আরাফাত হোসেন মিশু ও শ্যামলী বসবাসরত চলচ্চিত্র অভিনেতা নানাশাহর ছেলে আশিরশাহ অর্ক গেল দু’দিন পূর্বে কাপ্তাই বেড়াতে আসেন। তার দু’বন্ধু বিভিন্ন এলাকায় ভ্রমণ শেষে রোববার বিকালে কাপ্তাই বালুরচর নামক প্রশান্তি পার্কে বিকালে পার্শ্ববতী কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ করতে যান। নদীতে দু’বন্ধু নৌকা ভ্রমণ শেষে তীরে উঠার সময় পা পিছলে মিশুক পানিতে পড়ে যান। বন্ধুকে উদ্ধারের জন্য নৌকায় রাখা একটি বাঁশ সামনে দিয়ে তাকে উঠানোর চেষ্ঠা করলেও তিনি পানির নিচে তলিয়ে যান।


এ সময় তাকে উদ্ধারের জন্য চিৎকার করা হলে তা শুনে ঘটনাস্থলে মানুষ জন ছুটে আসেন। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে এসে উদ্ধার কাজে তৎপরতা চালান। পরে কাপ্তাই নৌবাহিনী ডুবরীরা সন্ধ্যায় উদ্ধারের জন্য কর্ণফুলী নদীতে খুঁজতে থাকে এবং রাত ৯ টায় মরদেহ উদ্ধার করে।


কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান কাপ্তাইয়ে বেড়াতে আসা এক ব্যক্তি পানিতে পড়ার সংবাদ শুনার পর ডুবরীর দলকে খবর দিলে তারা পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ