• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2019   Wednesday

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে জেলার সড়ক ও নৌ পরিবহন ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ করেছে।


শহরের পৌর ট্রাক টার্মিনাল চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। সড়ক ও নৌ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি পরেশ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক এ কে এম মামুনুররশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্তসাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, আমরাশ্রমিকদের পাশে সব সময় আছি। কারণ শ্রমিকরা তাদের শ্রম না দিলে আমাদের উৎপাদন সম্ভব নয়। তবে শ্রমিকদের সকল দাবিযেন গনতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এই আশাবাদ ব্যক্ত করেন।


জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদএ সময় আয়োজিত সমাবেশে শ্রমিকদের যে কোন ন্যায্য দাবিতে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।


এর আগে সকালে ‘শ্রমিক মালিক গড়ব দেশ’ এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে পৌরসভা প্রাঙ্গন থেকে আসবাপত্র শ্রমিক সমবায় সমিতির আয়োজনে আসবাপত্র শ্রমিকরা একটি র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসবাপত্র শ্র্রমিক সমবায় সমিতির কার্যালয়ে  গিয়ে শেষ হয় ।


এছাড়া সরকারী আধা সরকারী চালক কল্যাণ সমিতির আয়োজনে রাঙামাটির কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এছাড়াও সরকারী আধা সরকারী চালক কল্যাণ সমিতির আয়োজনে রাঙামাটির কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারী আধা সরকারী চালক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ