• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2019   Thursday

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক না থাকায় মুসলিম ছাত্রছাত্রীরা ধর্ম  শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম শিক্ষকের অভাব থাকলেও ধর্ম শিক্ষক আনার বিষয়ে কোন তৎপরতা নেই বলে স্থানীয় কয়েকজন অভিভাবক জানান।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১শ`জন। এরমধ্যে মুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৫০ জন। কিন্তু দীর্ঘদিন ধরে এবিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নেই।ধর্ম শিক্ষক না থাকায় মুসলিম ছাত্রছাত্রীরা ধর্ম শিক্ষা হতে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিন ধরে এবিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের। তিনি জানান, এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং সহসাই ওই বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক দেওয়া হবে ।

    তেমনি রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩ শতাধিক।এরমধ্যে অর্ধেক ছাত্রছাত্রীই মুসলিম।কিন্তু এবিদ্যালয়ে দীর্ঘদিন ইসলাম ধর্ম শিক্ষক না থাকায় এই বিপুল সংখ্যক মুসলিম ছাত্রছাত্রী ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আছে। এবিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পাইচউ মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি ইসলাম ধর্ম শিক্ষক না থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে আমরা সহসাই উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিতভাবে জানানো হবে।

 

রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ তালুকদারের দৃষ্টি আর্কষন করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয় দু`টিতে ইসলাম ধর্ম শিক্ষক নেই।এতে মুসলিম শিক্ষার্থীরা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান করা উচিত বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ