• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2019   Tuesday

সারাদেশের ন্যায় মঙ্গলবার থেকে সপ্তাহ ব্যাপী রাঙামাটির বিলাইছড়িজোতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু হয়েছে। 

 

স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে’ বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীতিশ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হাবিব।


আলোচনা সভায় বক্তারা বলেন, সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। যেহেতু বিলাইছড়ি উপজেলাটি একটি দূর্গম উপজেলা । বিশেষ করে ফারুয়া ইউনিয়নের সাথে যোগাযোগ করা খুবই দূরহ ব্যাপার। এইখানে বিভিন্ন জনগোষ্ঠির বসবাস রয়েছে। এবং জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌ পথে।


বক্তারা আরো বলেন, ইমার্জেন্সী রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নেওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন। অনেক সময় নিতে নিতে রোগীগুলো মারা যায়। তাই তারা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রোগীদের যাতায়াতের সুবিধার জন্য একটি স্পীড বোট প্রয়োজন।


সভাপতির বক্তব্যে ডাঃ নীতিশ চাকমা বলেন, জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশের সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিভিন্ন কর্মসূচি থাকবে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ