• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ি শহরে বৈসাবি উৎসব শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2019   Monday

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ি শহরে পাহাড়ের প্রাণের উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু (বৈসাবি) শুরু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টায় আলোকউজ্জল পরিবেশে জেলা শহরের মহাজনপাড়াস্থ ঐতিহ্যবাহী ‘সূর্যশিখা ক্লাব’ মাঠে সপ্তাহব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, তরুণ রাজনীতিক ও জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা।


খাগড়াছড়ি শহরের প্রবীন ব্যক্তিত্ব রবি শংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসব উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন অমল কান্তি চাকমা, চন্দ্রোদয় চাকমা, স্মৃতি রতন চাকমা, তরুণ সমাজকর্মী বাবুরাম চাকমা, ক্রীড়া সংগঠক প্রদীপ কুমার ত্রিপুরা, স্মৃতি রতন চাকমা, ক্যহ্লাচাই চৌধুরী, সুদীপ্ত চাকমা ও শান্তিব্রত চাকমা।


সূর্যশিখা ক্লাবের সা: সম্পাদক ও পানছড়ি সরকারি কলেজের প্রভাষক নোভেল চাকমা’র সঞ্চালনায় সম্পন্ন সভায় উদ্বোধক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা পাহাড়ের ঐতিহ্যবাহী ক্রীড়াচর্চা বিকাশে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।


এসময় তিনি বলেন, খাগড়াছড়ি জেলার যেকটি ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘সূর্যশিখা’র ধারাবাহিক ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন।


উল্লেখ্য, প্রতি বছরের মধ্য এপ্রিলে ‘বৈসাবি’-কে কেন্দ্র করে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় চাকমা-মারমা-ত্রিপুরাসহ অন্যসব ক্ষুদ্র নৃগোষ্ঠি নানামুখী ক্রীড়া-সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব আগামী ১২ এপ্রিল পর্যন্ত সুন্দর হাস্তাক্ষর, তবা ভাঙ্গা (হাঁড়ি ভাঙ্গা), কান্টা মারা (তীর ধনুক), ফোর খেলা (হাডুডু), বালিশ খেলাসহ ১৪ প্রকারের প্রতিযোগিতার আয়োজন শুরু করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ