• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বখাটে শিক্ষক ফারুক তালুকদারের শাস্তির দাবি চেয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2019   Sunday

বখাটে শিক্ষক ফারুক আহমদ তালুকদার বিপুর শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বিপু কর্তৃক হামলার শিকার হওয়া এমাদুল পরিবার। এসময় পরিবারটি নিজেদের নিরাপত্তা দাবি জানান।

 

রোববার রাঙামাটি রিপোটার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে  অভিযোগ করে বলা হয়, ফারুক আহমদ তালুকদার বিপু পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরও বিপুর বাবা ও বিপুর সন্ত্রাসী বাহিনী মামলা প্রত্যাহারে জন্য চাপ সৃষ্টি করছে। পরিবারের সদস্যদের অপহরণ, খুন, গুমের হুমকি দিচ্ছে। এ অবস্থায় বিপুকে জামিন দিলে সে আরো হামলা করবে। তার জ¦ালা যন্ত্রনায় এলাকার মানুষ অতিষ্ট হয়ে গেছে।

 

এমাদুলের  স্ত্রী সাজিয়া বেগম বলেন, তাদের ছেলেকে লেকার্স পাবলিক স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে বিপু সন্ত্রাসী বাহিনী। মামলা প্রত্যাহার না করায় বিপুর বাবা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন তিনি।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকমর্তা খোরশেদ আলম বলেন, তিনি ফেসবুকে এধরনের একটি ঘটনার খবর দেখতে পেয়েছেন। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে। অনেকের মূখে শুনেছি সে নাকি নিয়মিত স্কুলে যায়নি। ডকুমেন্ট পত্র হাদে পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

কোর্ট পুলিশ পরিদর্শক (জিআরও)বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে আসাদ উদ্দিনের আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

 

গেল বুধবার  এমাদুল ও তার স্ত্রী সাজিয়া আক্তার  বনরূপায় ডাক্তারের কাছে আসলে সেখানে তাদের উপর সন্ত্রাসী হামলা করে তাদের মারাত্মক আহত করে ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে বিপু ও তার বাহিনী।এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হলে বিপুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে কারাগারে আছে।

 

প্রসঙ্গত বিপু রাঙামাটি শহরের পুরানবস্তি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ তালুকদারের ছেলে। সে বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ছয়নাল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কিন্তু  সে বিদ্যালয়ে শিক্ষকতা করে না। শিক্ষকতা বর্গা দিয়ে রাঙামাটি শহরের অবস্থান করে সন্ত্রাস, মাদক ব্যবসা, ছিনতাই, অর্থের বিনিময়ে হামলার নেতৃত্ব দেওয়া, অন্যর স্ত্রী ভাগিয়ে নেওয়া , প্রয়োজনে স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে এলাকাছাড়া করাসহ নানান অভিযোগ রয়েছে  তার বিরুদ্ধে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ